...|...|...

চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেও আবেদন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:১০
Shares
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেও আবেদন

ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। রাজস্ব খাতভুক্ত তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন গ্রেডে ১৬ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়টি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
পদসংখ্যা: ০৩টি 
লোকবল নিয়োগ: ১৬ জন

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 
পদের সংখ্যা: ০৪টি 
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগ্যতা:  স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদের সংখ্যা: ০৪টি 
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক 
পদের সংখ্যা: ০৮টি 
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।