...|...|...

ময়মনসিংহ

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২০
Shares
ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ছবি: টাইমস টুডে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কানিহারি তিরখী সড়কের কালীরবাজারসংলগ্ন বালুর খলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে জসিম (৪০)। নিহত অপরজন একজন নারী। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, বালুবাহী ডাম্পট্রাকটি গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। কানিহারি তিরখী এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক জসিম নিহত হয়। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন নারী মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।