...|...|...

রাজধানী

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, রাত ৩:৪২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:২৯
Shares
শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে লাউঞ্জের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, রান্নাঘরের একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সময় লাউঞ্জ ও আশপাশের এলাকায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর জানান, আগুনের খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য বলাকা লাউঞ্জের যাত্রীসেবা বন্ধ রাখা হয়। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জে যাত্রীদের বসা, বিশ্রাম ও খাবারের ব্যবস্থা রয়েছে। ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীরা সাধারণত এই লাউঞ্জের বিভিন্ন সেবা ব্যবহার করেন।