রাজধানীর মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে একটি বোমা পাওয়া গেছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর বোমাটি পাওয়া যায়।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান তালুকদার বলেন, ‘মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে মিটমিট করে বাতি জ্বলছিল। স্থানীয়রা তা দেখে থানায় খবর দেয়। পরে মতিঝিল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করে যে, ছাতার ভেতর বোমা ছিল।’
পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেটি কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিষ্ক্রিয় করেন বলে জানান তিনি।


