...|...|...

রাজধানী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৭:১৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৭:৩১
Shares
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ। ছবি: সংগৃহীত

কেনাকাটা কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে রাজধানীর বিভিন্ন মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকের। তবে গন্তব্যে গিয়ে মার্কেট বন্ধ পেলে বিড়ম্বনায় পড়তে হয়। তাই বাইরে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

রাজধানীর বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা বন্ধ থাকবে।

তাই কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার আগে তালিকায় থাকা এলাকা ও মার্কেট সম্পর্কে জেনে নিলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।