ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পশ্চিম সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশে একটি ড্রোন গুলি করে ধ্বংস করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিনিক। তবে ভূপাতিত ড্রোনের টুকরো বা এর আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।
এর মাত্র একদিন আগে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের ছুড়ে মারা একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি জোট।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানাসহ বিস্তীর্ণ অঞ্চল দখল করার পর ২০১৫ সালের মার্চ থেকে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি আরবভিত্তিক এই জোট।

