ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাভার ক্যাম্পাসের মেইনটেন্যান্স (ইলেকট্রিক্যাল) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। গত ২৭ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: মেইনটেন্যান্স (ইলেকট্রিক্যাল), সাভার ক্যাম্পাস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সাবস্টেশন, জেনারেটর, ট্রান্সফরমার ও সুইচগিয়ারের মতো বৈদ্যুতিক সিস্টেম ও সরঞ্জাম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (সাভার)
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬


