প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে না যাওয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তিনি এ কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন। ব্রিকস সম্মেলনে যোগ না দেয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন।
রিজভী বলেন, বিরোধী দল সমালোচনা করছে, গালাগাল করছে, বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু তাদের কেউ গুম হননি। এটাই গণতান্ত্রিক অধিকার।
শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়- এমন প্রশ্ন তুলেছেন রিজভী।
দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন রিজভী।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও মানুষের ঘরে চুলা জ্বালিয়ে রাখতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।


