...|...|...

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪২
Shares
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও ও নতুন হাবলিপাড়া এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইল সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জব্বার মিয়ার পক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান শের আলমের পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।