আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি লড়াইয়ে জাপানের চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত দুই দলের ১৫ বারের সাক্ষাতে ১২টিতেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে জাপানের জয় মাত্র একটি ম্যাচে। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। এবার সেই পরিসংখ্যান আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। ১৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৯ গোল করেছে সেলেসাওরা। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে জাপানের গোলসংখ্যা ৯।
জাপানের বিপক্ষে জয়-পরাজয়ের হিসাবে এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে এশিয়ার দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও লড়াই করার সক্ষমতা দেখিয়েছে তারা। ফলে অতীতের পরিসংখ্যানের পাশাপাশি এবারের মাঠের লড়াইয়েও নজর থাকবে ফুটবলপ্রেমীদের।


