...|...|...

খেলা

ব্রাজিলের নারী লিগের ফাইনালে শিরোপার লড়াই ছাপিয়ে সংঘর্ষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৭
Shares
ব্রাজিলের নারী লিগের ফাইনালে শিরোপার লড়াই ছাপিয়ে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ নারী লিগের ফাইনালে উত্তেজনা ছড়িয়েছে মাঠে। করিন্থিয়ান্স ও ফেরোভিয়ারিয়ার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাচ বন্ধ রাখতে হয় ছয় মিনিট। পরে তিনজনকে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি।

রবিবার (১৫ নভেম্বর) দ্বিতীয়ার্ধে ব্রাজিলের নারী লিগের এই ফাইনাল ম্যাচে সংঘর্ষের ঘটনা ঘটে। করিন্থিয়ান্স ও ফেরোভিয়ারিয়ার খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে ম্যাচ পরিচালনায় বিঘ্ন ঘটে এবং প্রায় ছয় মিনিট খেলা বন্ধ থাকে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনা ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধে

পরিস্থিতি সামাল দেওয়ার পর খেলা আবার শুরু হয়। তবে সংঘর্ষের ঘটনায় দুই দলের তিনজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

মাঠের উত্তেজনা ছাপিয়ে শেষ পর্যন্ত ম্যাচের ফল নিজেদের পক্ষে নেয় ফেরোভিয়ারিয়া। করিন্থিয়ান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী লড়াইয়ে জয় তুলে নেয় তারা।