ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের অনুষ্ঠানে একে একে হাজির হয়েছেন তারকা ফুটবলাররা। অনুষ্ঠানে পৌঁছেছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও হ্যারি কেইন। স্ত্রীকে সাথে নিয়ে এসেছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। এবারের পুরস্কার জয়ের দৌড়ে তিনজনকেই বড় দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আসার পর ভক্তদের অটোগ্রাফ দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একই আয়োজনে দেখা গেছে স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকেও।
আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার সাথে ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। এ ছাড়া ফরাসি ফুটবলার মাইকেল ওলিসেকেও অনুষ্ঠানে দেখা গেছে। সাবেক তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাজিলের রোনালদো নাজারিও ও পর্তুগালের লুইস ফিগো।
এবারের মনোনীত ফুটবলারদের মধ্যে বয়সের হিসাবে সবচেয়ে কম বয়সী লামিনে ইয়ামাল। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় লিওনেল মেসি।
এর আগে এবারের ব্যালন ডি’অরের সেরা ১০ মনোনীত ফুটবলারের তালিকা প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, খভিচা কাভারাস্কেলিয়া, মাইকেল অলিসে, ফাবিয়ান রুইজ, রদ্রি ও লামিনে ইয়ামাল।


