ফুটবল বিশ্বের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় স্বীকৃতি ‘ব্যালন ডি’অর’। অনেক কিংবদন্তি এই সোনালি ট্রফি উঁচিয়ে ধরলেও, অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েও বারবার খালি হাতে ফিরেছেন অনেকে। সেরাদের তালিকায় থেকে কেবল দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ফুটবলের কজন বড় তারকারকম।
ব্যালন ডি’অরের মঞ্চে সবচেয়ে বেশিবার সেরা তিনে জায়গা করে নিয়েও ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ও জার্মানির বরুন্দ শুস্টার। এই দুই মহাতারকা তিনবার করে শীর্ষ তিনে জায়গা পেলেও কখনোই জেতা হয়নি পুরস্কারটি।
জাভি টানা তিনবার (২০০৯, ২০১০ ও ২০১১) তৃতীয় হয়েছিলেন। অন্যদিকে শুস্টার ১৯৮০ সালে দ্বিতীয় এবং ১৯৮১ ও ১৯৮৫ সালে তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
এই দুর্ভাগা তালিকায় রয়েছে আরও কিছু স্বর্ণোজ্জ্বল নাম। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি, ফ্রান্সের ফরোয়ার্ড থিয়েরি অঁরি, স্পেনের মিডফিল্ড জাদুকর আন্দ্রেস ইনিয়েস্তা, ব্রাজিলের পোস্টার বয় নেইমার এবং ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান।
ফুটবল মাঠে অভাবনীয় অর্জন ও মহাকাব্যিক ক্যারিয়ার গড়েও এই তারকাদের কারও শোকেসেই ওঠেনি ব্যালন ডি’অরের কাঙ্ক্ষিত ট্রফি।

