...|...|...

খেলা

ব্যালন ডি’অরের দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ভোর রাত ৫:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫০
Shares
ব্যালন ডি’অরের দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

২০২৬ বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও লিওনেল মেসি বা লামিন ইয়ামালকে ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার মনে করছেন না পর্তুগিজ ফুটবল কিংবদন্তি লুইস ফিগো। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিগো জানিয়েছেন, মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

বিশ্বকাপে স্পেনের সাফল্যে ও পুরো বছরজুড়ে অসাধারণ ধারাবাহিকতা প্রদর্শনের কারণে রদ্রিকেই তালিকার শীর্ষে রাখছেন ২০০০ সালের বর্ষসেরা এই ফুটবলার। এছাড়া রিয়াল মাদ্রিদের রদ্রিকে দলে ভেড়ানোর গুঞ্জন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি থাকায় এই দলবদল কঠিন হবে, তবে রিয়াল মাদ্রিদ সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে টানতে চায়।

ফিগোর সম্ভাব্য সেরা চারের এই তালিকায় রড্রির পাশাপাশি স্থান পেয়েছেন আরও তিনজন তারকা। এর মধ্যে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করায় কিলিয়ান এমবাপেও এই লড়াইয়ে জোরালোভাবে আছেন বলে মনে করেন তিনি। এছাড়া ক্লাব ফুটবলে চমৎকার মৌসুম কাটানোর সুবাদে পিএসজির দুই তারকা-পর্তুগালের ভিতিনিয়া এবং ফ্রান্সের দেসিরে দুয়েকেও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় দেখার দাবিদার হিসেবে বেছে নিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।