আজও টেলিভিশন ও অনলাইন সম্প্রচারে দেখা যাবে দেশ-বিদেশের নানা খেলার লড়াই। দিনের শুরুতে রয়েছে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ। রাতে দর্শকদের নজর থাকবে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান এবং ফরাসি লিগ আঁতে পিএসজি ও লিওঁর ম্যাচে।
ব্যালন ডি’অর অনুষ্ঠানে কে জিতবেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ফুটবল পুরস্কার, তা সরাসরি দেখতে চোখ রাখতে পারেন পুরস্কারটির অফিশিয়াল ওয়েবসাইটে। একনজরে দেখে নিন আজকের খেলার সূচি।
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট-খুলনা, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ময়মনসিংহ-চট্টগ্রাম, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ঢাকা-রাজশাহী, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
রংপুর-বরিশাল, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ব্যালন ডি’অর
রাত ১২টা, ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট
টি-টুয়েন্টি
গ্লোবাল টি-টুয়েন্টি, রাত ৮টা ও রাত ১টা, টি স্পোর্টস
লিগ আঁ
পিএসজি-লিওঁ, রাত ১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

