...|...|...

চাকরি

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪১
Shares
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

ছবি: সংগৃহীত

ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসা, ফিন্যান্স, ব্যাংকিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে এমবিএ /এমবিএম /স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট বা কমার্শিয়াল ব্যাংকিংয়ে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।