...|...|...

খেলা

ব্যর্থতার দিনেও বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯
Shares
ব্যর্থতার দিনেও বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ভারতের হয়ে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রান করলেও ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার পথে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন তিনি।

ম্যাচ শুরুর আগে কোহলি ও পন্টিং উভয়েরই রান ছিল ১,৯৭১। এদিন উইকেটে নেমেই নিজের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে পন্টিংকে পেছনে ফেলেন কোহলি। যেখানে অজি কিংবদন্তি পন্টিং ৫১ ম্যাচের ৫০ ইনিংসে ১,৯৭১ রান করেছিলেন, সেখানে মাত্র ৩৮ ইনিংস খেলেই এই রেকর্ড নিজের করে নিলেন কোহলি।

ম্যাচে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় তারকা। জ্যাকব ডাফির বলে কভার পয়েন্টে ক্যাচ দেওয়ার আগে ৭ বলে এক বাউন্ডারিতে ৭ রান করেন তিনি।

এর আগে এই সিরিজের প্রথম ওয়ানডেতেই অনন্য এক কীর্তি গড়েছিলেন কোহলি। তিন নম্বরে ব্যাটিং করে ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইতিহাসের প্রথম ক্রিকেটার হন তিনি। ৫ ম্যাচের এই সিরিজে আরও তিনটি ম্যাচ বাকি থাকায় কিউইদের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে ২ হাজার বা তার বেশি রান করার হাতছানি রয়েছে কোহলির সামনে।

সর্বোচ্চ রান সংগ্রাহক
১. ১,৯৭৮ রান — বিরাট কোহলি
২. ১,৯৭১ রান — রিকি পন্টিং
৩. ১,৭৫০ রান — শচীন টেন্ডুলকার
৪. ১,৫৬৮ রান — কুমার সাঙ্গাকারা
৫. ১,৫১৯ রান — সনাৎ জয়াসুরিয়া
৬. ১,৪৪৯ রান — জ্যাক ক্যালিস