...|...|...

জাতীয়

বিমানবন্দরে সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৪
Shares
বিমানবন্দরে সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউস বিষয়টি নিশ্চিত করেছে।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় বিমানের একটি সিটের নিচে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এর আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।