...|...|...

বিনোদন

বিদেশ যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, বিকেল ৪:০২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ৯:৪৫
Shares
বিদেশ যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ইলিয়াস-কাঞ্চন চিকিৎসার জন্য আবারও লন্ডনে যাবেন । বুধবার (১২ বুধবার)  তিনি রওনা হওয়ার কথা । তার আগে মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজ জন্মভিটা কিশোরগঞ্জের করিমগঞ্জ গিয়েছিলেন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়দের সাথে দেখা করেন।

বাড়ি যাওয়ার পথে তিনি ঐতিহাসিক পাগলা মসজিদে যান। সেখানে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি সেখানে দান করেন। এ সময় তার সাথে ছিলেন ছেলে মিরাজুল মইন জয়।

ইলিয়াস কাঞ্চন পাগলা মসজিদে গেছেন সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করছেন এই অভিনেতা। পরে সেখানে দান করেন তিনি।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে চলতি মাসের ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর কয়েকটি দিন আপনজনদের সঙ্গে কাটানোর পাশাপাশি দেখা করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। এবার ফিরে যাবার পালা, আবারও চিকিৎসার জন্য।