...|...|...

রাজনীতি

বিএনপির লোকজন ইসরায়েলের মতো হাসপাতালে হামলা করেছে: সাদিক কায়েম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৫
Shares
বিএনপির লোকজন ইসরায়েলের মতো হাসপাতালে হামলা করেছে: সাদিক কায়েম

ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র ও গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।

ডাকসু ভিপি বলেন, ‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখানকার বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেন। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। আজ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা দেশেই আছে।’

তিনি বলেন, ‘আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।’