...|...|...

জাতীয়

বাস ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বাস ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৪৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩৪
Shares
বাস ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও বাড়তে পারে বাসের ভাড়া।  এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখান থেকে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।  আজকের মধ্যেই জানা যেতে পারে বাসের ভাড়া আসলে বাড়বে কিনা, আর বাড়লেও কত বাড়ছে।

একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য রবিবার (১৯ এপ্রিল) বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা।  তবে কত টাকা ভাড়া বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।  সোমবার এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে।  এ রপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

বৈঠকে সিদ্ধান্ত না এলেও সাধারণত জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি আছে।  এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।  তবে ২০২২ সালের পর বাস–মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি বলে জানিয়েছেন পরিবহনমালিকরা।

এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে উল্লেখ করে সেটি আমলে নেয়ার দাবি করেন তারা। 

প্রসঙ্গত, বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা।  ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।