...|...|...

বিশ্ব

বাণিজ্যিক জাহাজ হামলায় রেকর্ড গড়ল হরমুজ প্রণালী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:০১
Shares
বাণিজ্যিক জাহাজ হামলায় রেকর্ড গড়ল হরমুজ প্রণালী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজে হামলার ক্ষেত্রে চলতি অক্টোবর মাসটি হরমুজ প্রণালীর জন্য সবচেয়ে ধ্বংসাত্মক মাস হিসেবে রেকর্ড গড়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত ডেটা এবং বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ইনস্টিটিউট এই মাসে ওই জলপথে বাণিজ্যিক জাহাজে অন্তত ২৮টি নিশ্চিত হামলার ঘটনা রেকর্ড করেছে। এর ফলে গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে মোট হামলার সংখ্যা দাঁড়াল ১১৩টিতে।

এই পরিসংখ্যান আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্যের সাথে অনেকটাই মিলে যায়; আইএমও যুদ্ধ শুরুর পর থেকে মোট ১২০টি ঘটনার রেকর্ড করেছে। তবে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে, তারা গত ১৬ অক্টোবর পর্যন্ত ১৩৫টি রিপোর্টেড বা নথিবদ্ধ ঘটনার হিসাব পেয়েছে। পাশাপাশি তারা এও উল্লেখ করেছে যে, সব হামলা হয়তো নথিবদ্ধ তথ্যের মধ্যে আসেনি।

আইএমও-র তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের করা হিসাব অনুযায়ী, এই সংঘাতে বিশ্বের সুপারট্যাংকার বা বৃহৎ তেলবাহী জাহাজবহরের—যার মোট সংখ্যা ৯০ কাঠ বা ৯০০-এর বেশি—৩ দশমিক ৫ শতাংশ জাহাজে হামলা চালানো হয়েছে।