...|...|...

জাতীয়

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার: অ্যাটর্নি জেনারেল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৪
Shares
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রাজধানীর এক হোটেলে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রয়োজন নেই। শুধু নতুন আইন করলেই হবে না, আইনের বাস্তবায়ন জরুরি।

পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি কিংবা অবকাঠামো নয়, অনুকূল বিনিয়োগ পরিবেশের জন‍্য আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে।

বিরূপপরিস্থিতির সৃষ্টি হলে তারা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিতের ওপর তিনি জোর দেন।