...|...|...

জাতীয়

বাংলাদেশ-সৌদি আরব রুটে ১৫৯ ফ্লাইট বাতিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১:৪১
Shares
বাংলাদেশ-সৌদি আরব রুটে ১৫৯ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশ-সৌদি আরব আকাশপথে। এর ফলে বাংলাদেশ থেকে সৌদিগামী এবং সৌদি আরব থেকে বাংলাদেশে আসার ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত দুই দেশের মধ্যে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৭২১ জন যাত্রী।

ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের এএসএম স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৮২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১৫টি রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট।

এভাবে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৫৯টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাতায়াতকারী হাজারো যাত্রী।