...|...|...

চাকরি

বাংলাদেশ সেনাবাহিনী: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ!

বাংলাদেশ সেনাবাহিনী: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ!

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ২:১৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:২৬
Shares
বাংলাদেশ সেনাবাহিনী: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ!

বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ দিচ্ছে।  আগ্রহীরা অনলাইনের মাধ্যমে ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

১.শিক্ষাগত যোগ্যতা:

২. জাতীয় মাধ্যম: এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানে জিপিএ কমপক্ষে ৪.৫ এবং ৫.০ মধ্যে উত্তীর্ণ।

৩. ইংরেজি মাধ্যম: ‘ও’ লেভেলে নির্দিষ্ট গ্রেড পূরণ ও ‘এ’ লেভেলে ২টি বিষয় যথাযথ গ্রেডে উত্তীর্ণ।

৪. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীরা: উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ বা তার বেশি।

৫. ২০২৫ সালের HSC/‘A’ লেভেল পরীক্ষার্থীরা: আবেদন করতে পারবেন, তবে বিএমএ-তে যোগদানের আগে ফলাফল প্রকাশিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:

১. পুরুষ: উচ্চতা ৫’৪”, বুক ৩০-৩২”, ওজন ৫৪ কেজি।

২. নারী: উচ্চতা ৫’১”, বুক ২৮-৩০”, ওজন ৪৬ কেজি।

৩. বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে পুরুষ ও নারী উভয়ের জন্য ১৬.৫-২১ বছর; সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্য ১৮-২৩ বছর।

৪. জাতীয়তা: বাংলাদেশি

৫. বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০০ টাকা (টেলিটক/বিকাশ/রকেট মাধ্যমে জমা দিতে হবে)।

শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৫