ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী কৃষি কার্ডের উদ্বোধন টাঙ্গাইল থেকে করেছেন। তার জন্য ধন্যবাদ জানাই।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ।
এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


