...|...|...

রাজনীতি

ফাহিম-নাজমুলের নেতৃত্বে আসছে এনসিপির নতুন সহযোগী সংগঠন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ১১:৪০
Shares
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আসছে এনসিপির নতুন সহযোগী সংগঠন

ফাহিম-নাজমুলের নেতৃত্বে আসছে এনসিপির নতুন সহযোগী সংগঠন। ছবি: টাইমস টুডে

দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে নতুন সহযোগী সংগঠন গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটির নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। 

সোমবার (২ নভেম্বর) সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব হচ্ছেন বিসিবির সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম।

রবিবার (১ নভেম্বর) রাতে এনসিপির রাজনৈতিক পর্ষদের এক সদস্য এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে দলের সহযোগী সংগঠন হিসেবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের যাত্রা শুরু হচ্ছে।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। নতুন কমিটিতে সাবেক কয়েকজন ক্রিকেটার ও বিসিবির সাবেক পরিচালকের জায়গা পাওয়ার কথা রয়েছে।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি বিসিবির সাবেক সিনিয়র সহ-সভাপতি। আর সদস্যসচিব হচ্ছেন বিসিবির সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম।