...|...|...

রাজনীতি

‘আমার দেশ’ থেকে ‘জামায়াতের দেশ’ নাম করণের প্রস্তাব করছি: নুর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
‘আমার দেশ’ থেকে ‘জামায়াতের দেশ’ নাম করণের প্রস্তাব করছি: নুর

প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই পরবর্তী চালু হওয়ার পর থেকে যা লক্ষ্য করলাম সেটি হচ্ছে, উদ্দেশ্যেপ্রণোদিত প্রোপাগাণ্ডা আর জামায়াতের পক্ষে বয়ান উৎপাদনই আমার দেশ পত্রিকার মূল উপজীব্য বিষয়। যেহেতু জামায়াতের পক্ষে প্রচার আর বয়ান উৎপাদনই আপনাদের মূল এজেন্ডা তাই পত্রিকাটির নাম পরিবর্তন করে ‘আমার দেশ’ থেকে ‘জামায়াতের দেশ’ নাম করণের প্রস্তাব করছি।’

তিনি বলেন, এতে আপনাদের অবস্থানও জনগণের কাছে পরিস্কার হবে, জনগণও বিভ্রান্তি এড়াতে পারবে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে নুরুল হক নুর আরও লেখেন, ‘কিছুদিন পূর্বে আমার দেশ পত্রিকায় আমাকে নিয়ে উদ্দেশ্যেপ্রণোদিত দুটো রিপোর্টসহ দুই জামাতির দু'টি সম্পাদকীয় ছেপেছে, অনলাইনে বাজে ভাষায় হেডলাইন দিয়ে কনটেন্ট প্রচার করেছে। আজ দেখলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমার লড়াকু সহযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কে নিয়ে ছেপেছে। কারণ,একটাই আমরা জামায়াতের অপরাজনীতি নিয়ে সোচ্চার!’

প্রতিমন্ত্রী লেখেন, ‘মাহমুদুর রহমান সাহেব বিএনপির সুবিধা নিয়ে আমার দেশ পত্রিকা করে এখন জামায়াতের দেশ হিসেবে পরিচালনা করছেন কারণ অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা হতে না পারলেও উপদেষ্টাদের সাথে মিলে খোয়াব দেখেছিলেন জামায়াতকে ক্ষমতায় বসাবেন।’

একইসাথে তিনি লেখেন, ‘নির্বাচনের ফলাফলে সে আশায় গুড়েবালি হলেও মাহমুদ ভাইয়েরা জামায়াত এবং তাদের প্রক্সি গ্রুপ নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই তারা জামায়াতের পক্ষে বয়ান উৎপাদনের পাশাপাশি জামায়াত বিরোধী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ ব্যক্তি,প্রতিষ্ঠান নিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন।’