...|...|...

সোশ্যাল মিডিয়া

ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৩:০১
Shares
ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

ছবি: সংগৃহীত

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুরান ঢাকার চকবাজার থেকে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আটক ওই নেতাকে ফল ও পনির দিয়ে আপ্যায়ন করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও শেয়ার করে রবিউল ইসলাম নয়ন জানান, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন-এমন তথ্য পেয়ে তারা দ্রুত সেখানে যান এবং তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে ফল খাইয়ে নাশকতার চেষ্টার কারণ জানতে চান। পাশাপাশি যে নেতা চলে গেছেন, তার কথায় আর দেশে অরাজকতা না ছড়াতে তাকে বোঝান।

ফেসবুক পোস্টে সমালোচকদের উদ্দেশে কড়া বার্তাও দেন নয়ন। তিনি লেখেন, সমালোচক ও সুশীল সমাজের একটি অংশ অপপ্রচার ছড়াচ্ছে যে তিনি নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে অসদাচরণ করেন। অথচ আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসন যখন তার সাথে নিষ্ঠুর আচরণ করেছিল, তখন এরা চুপ ছিল এবং নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল। এখন তাদের বিবেক জেগে উঠেছে।

নাশকতার চেষ্টা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেন নয়ন। পরে তাকে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।