প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।


