...|...|...

বিশ্ব

পূজার ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
পূজার ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

ছবি: সংগৃহীত

দুর্গাপূজার ছুটিতে টানা পাঁচ দিন দেশের অধিকাংশ ব্যাংকের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্যে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য চালু থাকবে দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দরের ব্যাংকগুলো। একই সঙ্গে ছুটির সমন্বয়ে আগামী শনিবারও দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন হবে।

এ বিষয়ে রবিবার (১১ অক্টোবর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় ছুটির দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি। এর পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকার কথা। তবে বন্দর এলাকায় ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্তে আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এ সময়ে প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন।

কোন সময়সূচিতে বন্দরের ব্যাংকগুলো খোলা থাকবে, তা সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে বলা হয়েছে।

অন্যদিকে, শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। ওই দিন গ্রাহকেরা স্বাভাবিক নিয়মে ব্যাংকিং লেনদেন করতে পারবেন।