পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। এর আগে এই পদে দায়িত্ব পালন করা এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে অন্য বিভাগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদফতরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) পদে কামারুম মুনিরা যোগ দিয়েছেন।
কামারুম মুনিরা ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়। নতুন দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশ সদরদফতরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে দায়িত্ব পালন করা পুলিশ সুপার এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদফতরের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।


