...|...|...

বিশ্ব

পশ্চিম তীরে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৪
Shares
পশ্চিম তীরে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

আগামী ৩ অক্টোবর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন চেকপোস্ট বন্ধ থাকবে বলে সতর্কতা জারি করেছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। এই নিষেধাজ্ঞার কারণে এই সময়ের মধ্যে ইসরায়েলে স্বাভাবিক প্রবেশাধিকার সীমিত থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চেকপোস্টগুলো দিয়ে ইসরায়েলে নিয়মিত যাতায়াত বন্ধ থাকবে। তবে কেবল কঠোরভাবে চিকিৎসা ও মানবিক কারণের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেরুজালেমের পরিচয়পত্র ধারীরা আগের মতো নিয়মিত যাতায়াত এবং চলাচল করতে পারবেন। তবে ‘আরবেল’ পারমিটধারীরা শাটল বা অন্য কোনো উপায়ে চেকপোস্ট পার হতে পারবেন না; এক্ষেত্রেও কেবল চিকিৎসা ও মানবিক ভিত্তি বিবেচনায় ব্যতিক্রম রাখা হবে।

যারা এই নিষেধাজ্ঞার আওতায় প্রভাবিত হতে পারেন, তাদের নিজেদের নিরাপত্তা ও যাতায়াতের পরিকল্পনা করার সময় বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়া নীতিমালায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসলে পরবর্তীতে সে বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়। মার্কিন নাগরিক এবং এই নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন অন্যান্য ব্যক্তিদের অবগতির জন্যই মূলত এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।