...|...|...

সারাদেশ

পটুয়াখালীতে জেলা আ.লীগের পলাতক নেতার বাড়িতে আগুন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:০০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:১০
Shares
পটুয়াখালীতে জেলা আ.লীগের পলাতক নেতার বাড়িতে আগুন

ছবি: টাইমস টুডে

পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা সেখানে অবস্থান করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। এরপর থেকে ওই বাসভবনে তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না।