...|...|...

সারাদেশ

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫১
Shares
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবনপ্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলায় সর্বজনীন পেনশন মেলা ২০২৬ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( সেপ্টেম্বর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, নড়াইল জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল- আসনের সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান . মোঃ সুরাতুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ নূরে আলম সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক . মোহাম্মদ আব্দুল ছালাম।

মতবিনিময় সভার শুরুতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ আলমগীর হোসেন স্বাগত বক্তব্যে পেনশন স্কিমের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান . মো. সুরাতুজ্জামান তার উপস্থাপনায় বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা দেশের মানুষের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সর্বস্তরের মানুষকে স্কিমের আওতায় আনতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, পৃথিবীর অধিকাংশ উন্নত রাষ্ট্র অনেক আগেই এধরনের পেনশন স্কিমের আওতায় চলে গিয়েছে, তারই ধারাবাহিকতা দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করেন বাংলাদেশ সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে, যেটি বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, নড়াইল জেলার সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব তুলে ধরে নড়াইলের মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মাননীয় অর্থমন্ত্রী এর দৃষ্টি আকর্ষণের কারণেই নড়াইল জেলা প্রসাশন জাতীয় পেনশন কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার তরুন কর্মক্ষম জনগোষ্ঠী কর্মজীবন থেকেই ব্যবস্থার সাথে যুক্ত হলে ভবিষ্যতে তাদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তিনি নড়াইলবাসীকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়ে বৃদ্ধ বয়সের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল- আসনের সংসদ সদস্য নড়াইল- আসনের সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সর্বজনীন পেনশন স্কিম দেশের মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর অন‍্যান‍্য উদ্যোগগুলোর সবার আগে বাংলাদেশ সামনে রেখে সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশন স্কিম ভূমিকা রাখবে।

নড়াইলের প্রত্যন্ত এলাকার মানুষসহ সমাজের সকল শ্রেণি-পেশার নাগরিককে স্কিমের আওতায় আনতে জনপ্রতিনিধি, প্রশাসন সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার জন্য মাননীয় সংসদ সদস্য আহ্বান জানান

সভাপতির বক্তব্যে নড়াইলের জেলা প্রশাসক . মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, সর্বজনীন পেনশন স্কিম এক ধরনের চুক্তি, যার মাধ্যমে সরকারের বৃদ্ধ বয়সে আর্থিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে। তিনি বলেন, অনেক সময় আমরা চিকিৎসার মত জরুরি অবস্থায় আর্থিক সংকটের সময় স্কিম সহায়তা নিশ্চিত করবে। তিনি সর্বজনীন পেনশন স্কিমে সম্পৃক্ত করে নিজের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করার আহ্বান জানান

সভায় অংশগ্রহণকারীরা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন মতামত তুলে ধরেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি স্কিমের সুবিধা, অংশগ্রহণের পদ্ধতি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব‍্যাংক কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।