...|...|...

বিশ্ব

নেপালের ভয়াবহ বন্যায় সমবেদনা জানালেন ব্রিটিশ রাজা-রানি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, রাত ৮:৪২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২১
Shares
নেপালের ভয়াবহ বন্যায় সমবেদনা জানালেন ব্রিটিশ রাজা-রানি

ছবি: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক লিখিত বার্তায় রাজা চার্লস বলেন, নেপালের “ধ্বংসাত্মক” বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি ও রানি ক্যামিলা গভীরভাবে মর্মাহত। যারা এই দুর্যোগে স্বজন হারিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

বার্তায় তিনি বলেন, যুক্তরাজ্যের অনেক মানুষের সঙ্গে এই অঞ্চলের দৃঢ়, গভীর ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাই বন্ধু ও স্বজনদের খোঁজে উদ্বিগ্ন পরিবারগুলোর কষ্টের প্রতি তারা গভীরভাবে সহমর্মিতা অনুভব করছেন।

রাজা চার্লস বন্যায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, প্রয়োজনের সময় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় যুক্তরাজ্য সবসময় প্রস্তুত রয়েছে।