...|...|...

বিশ্ব

নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:৪৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৪
Shares
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবিসি নেপালিকে দেওয়া সাক্ষাৎকারে বৃদ্ধা গুনা মায়া বোহরার নাতি দীপক বোহারা বলেন, তাকে উদ্ধারের পর দেখতে যুদ্ধজয়ী হয়ে ফেরা একজন “যোদ্ধার” মতো লাগছিল।

তিনি জানান, গুনা মায়া বোহরাকে তার কেয়ার হোমের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে উদ্ধারকর্মীদের প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। তাকে উদ্ধারে সহায়তা করতে কাঠমান্ডু থেকে ছুটে আসেন তার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, বুধবার নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটিতে শত শত মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞানীদের ধারণা, তিব্বতের সঙ্গে হিমালয় সীমান্তবর্তী অঞ্চলে একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে।