...|...|...

সারাদেশ

নিষিদ্ধ আ.লীগসহ সব দলকে একসাথে আলোচনায় বসার আহ্বান চরমোনাই পীরের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:০১
Shares
নিষিদ্ধ আ.লীগসহ সব দলকে একসাথে আলোচনায় বসার আহ্বান চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব দলকে একসাথে বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে আওয়ামী লীগের আচরণের মাধ্যমে এটাতে দেশ-মানুষের কল্যাণের রাজনীতি বুঝা যাচ্ছে না। এসব জ্বালাও পোড়াও- দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে সবাই একসাথে বসি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো মন্দের সাথে আমরা জড়িত। আমরা চাই এদেশটা সুন্দর দেশ হবে, সবাই একসাথে কাজ করব এবং সকল ব্যক্তি স্বার্থ পরিহার করব।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আপনারা এদেশের সন্তান। আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগের নামে দেশে যে ধরনের আচরণ করছেন- ভাঙচুর, জ্বালাও পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদকে নষ্ট করা ও থানাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি কোন ধরনের রাজনীতি?

ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনা করতে পারলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, সবাই একসাথে হলে ইতিহাস বলছে- দেশের মধ্যে আল্লাহর রহমতে একটি স্বর্ণের যুগ তৈরি হবে। বর্তমান ও সাবেক সরকারগুলোর নীতি আদর্শ ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি আদর্শ রয়েছে,সে নীতি আদর্শের নাম ইসলাম। ইসলামে একটি পীপিলিকার স্বাধীনতা নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে।