...|...|...

সারাদেশ

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা লাশ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:০৮
Shares
নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা লাশ

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা লাশ। ছবি: নিজস্ব

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ডাকিয়াকান্দা গ্রামের নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাম্মত আলী ওই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, দুই দিন আগে গ্রামের একটি ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফুলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে সাম্মত আলীর সাথে প্রতিবেশী আজিজুল হক ও তার সহযোগীদের বিরোধ এবং মামলা চলছিল। এ ঘটনায় প্রাথমিক তদন্ত ও পরিবারের পক্ষ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।