...|...|...

সারাদেশ

নারীরা এখন আর বোঝা নয়, সম্পদ: এমপি আবুল খায়ের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭
Shares
নারীরা এখন আর বোঝা নয়, সম্পদ: এমপি আবুল খায়ের

বাংলাদেশে নারীরা এখন আর বোঝা নয়, বরং সম্পদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

তিনি বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি, আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মেয়েরা এখন আর বোঝা নয়। মেয়েরা একটা সম্পদে পরিণত হয়েছে। আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশের হার মেয়েদের বেশি। মেডিকেল কলেজে পাশের হার বেশি। বিশ্ববিদ্যালয়গুলোতেও পাশের হার বেশি। কারণ আজকালকার ছেলেদের চেয়ে মেয়েরা অগ্রগামী বেশি।

মেয়েদের প্রতি অবহেলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নবী করীম (সা.) ফাতেমাকে (রা.) সবচেয়ে বেশি ভালোবাসতেন। মেয়েদেরকে মানুষ ঘৃণার পাত্র না, অবহেলার পাত্র না।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, বিগত সরকারের তো জিপিএ-৫, গোল্ডেন-৫-এর অভাব ছিল না। কিন্তু এটা কোনো কাজে আসেনি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাছান আলী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন পাটোয়ারী বিটু, দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।