নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগ সম্পর্কে কিছু লেখা থাকে না।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারের পর সাজেদুল ইসলামকে থানায় নেওয়া হয়। পরোয়ানায় বিস্তারিত তথ্যের উল্লেখ না থাকায় তাৎক্ষণিকভাবে মামলার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারের পর বুধবার সকালে সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।


