নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নর্থ সাউথ গ্রীন সিটির সাথে সাংবাদিক সম্প্রীতি সোসাইটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ৬০ কাঠা জমি সংক্রান্ত এ চুক্তিটি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের সম্মানিত সিইও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রীন সিটি ও সাংবাদিক সম্প্রীতি সোসাইটির মধ্যে ৬০ কাঠা জমি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় অতিথিরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সুন্দর ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
পূর্বাচলের কাছাকাছি রূপগঞ্জের এ এলাকায় খোলামেলা ও মনোরম পরিবেশের পাশাপাশি যোগাযোগের সুবিধা রয়েছে। সুন্দর পরিবেশ ও পরিকল্পিত আবাসনের সুযোগ থাকায় এলাকাটি আবাসনপ্রত্যাশীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নর্থ সাউথ গ্রীন সিটির পরিবেশ ও প্রকল্পের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।
নর্থ সাউথ গ্রীন সিটিতে জমি বা প্লট নেওয়ার বিষয়ে আগ্রহীরা প্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জমির অবস্থান, মূল্য ও অন্যান্য বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো আয়োজনটি সরেজমিনে প্রত্যক্ষ করেন গণমাধ্যমকর্মীরা।


