...|...|...

খেলা

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পেল বাংলাদেশ নারী দল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫২
Shares
নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পেল বাংলাদেশ নারী দল

নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন নাহিদা আক্তার। বিসিবি তার ডেপুটি হিসেবে দায়িত্ব দিয়েছে সোবহানা মোস্তারিকে।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নাহিদাকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা নির্বাচক প্যানেলের সদস্য ও অন্যদের সাথে বসেছিলাম। সোবহানা মোস্তারি ভাইস ক্যাপ্টেন।

নাহিদা দায়িত্ব পেয়েছেন নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে। ২০২২ সালে অধিনায়কত্ব শুরু করা জ্যোতি গত সেপ্টেম্বরে এশিয়ান গেমস শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। ৮২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৩২ ম্যাচে জেতানো এই খেলোয়াড় অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ছেন না, খেলে যাবেন নতুন অধিনায়কের অধীনে।

জ্যোতির নেতৃত্বের পুরোটা সময় তার ডেপুটি ছিলেন নাহিদা। ২০১৫ সালে অভিষেক হওয়া এই ২৫ বছর বয়সি দেশের জার্সিতে একশর বেশি টি-টোয়েন্টি খেলেছেন। বাঁহাতি স্পিনার ১১৩ ম্যাচে নিয়েছেন ১৩২ উইকেট। দেশের হয়ে তিনিই সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটের মালিক।

নাহিদা ৬৫টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। এই ফরম্যাটে তার উইকেটসংখ্যা ৮১টি।