...|...|...

খেলা

ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়: ফ্লিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়: ফ্লিক

হান্সি ফ্লিক। ছবি: সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হান্সি ফ্লিক। রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলের দুর্দান্ত জয়ের পর জার্মান এ কোচের দাবি, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল। 

রিয়াল বেতিসের মাঠে লা লিগার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। ১৯ বছর বয়সী এই তারকার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘ওর প্রথম গোলটি দেখলে বোঝা যায়, কতটা অবিশ্বাস্য খেলোয়াড় সে। এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়।’

ইয়ামালের প্রশংসা করে বার্সেলোনা কোচ আরও বলেন, ‘ওর পারফরম্যান্সে আমি খুবই খুশি। ওর বয়স মাত্র ১৯ বছর, অথচ প্রতিটি ম্যাচেই খেলছে এবং স্বাভাবিকভাবেই তার ওপর অনেক চাপ রয়েছে। কিন্তু সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। ওর পারফরম্যান্স অসাধারণ, একই সঙ্গে ওর মানসিকতাও দুর্দান্ত। এভাবেই বড় খেলোয়াড়রা নিজেদের তৈরি করে।’

ম্যাচের শেষ দিকে ইয়ামালকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ফ্লিক। তার ভাষায়, ‘এই ফলাফলের পর ওকে তুলে নেয়াটা প্রয়োজন ছিল। আমি ওকে বলেছি, ওর পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। ও অসাধারণ একটি ম্যাচ খেলেছে।’