নগদ লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগের এ পদে একজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
বিভাগ: আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাইবার নিরাপত্তা ও নিরাপদ সংযোগ এবং এন্টারপ্রাইজ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে বলিষ্ঠ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।


