...|...|...

সারাদেশ

দৌলতপুরে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, রাত ১১:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
দৌলতপুরে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

আটক রাজু আহমেদ (৩২)। ছবি: টাইমস টুডে

কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 আটক রাজু আহমেদ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

 শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মহসিন চৌধুরী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার হোসেনাবাদ গ্রামের হিসনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

 এ সময় রাজু আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১,৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে দৌলতপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এছাড়া তিনি জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ওসি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।