...|...|...

আবহাওয়া

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টিসহ ভারী বর্ষণের শঙ্কা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, সকাল ৮:৫২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, দুপুর ১২:০৭
Shares
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টিসহ ভারী বর্ষণের শঙ্কা

ছবি: সংগৃহীত

দেশের আট জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার ( আগস্ট) রাতে প্রকাশিত আবহাওয়া অধিদফতরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ঘণ্টার জন্য ঢাকা পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ অস্থায়ীভাবে মেঘলা হতে পারে। সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, সময় দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস। সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।