...|...|...

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
সন্ধ্যার মধ্যে দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

দেশের ৫ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়।

এতে বলা হয়, ফরিদপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।