...|...|...

রাজনীতি

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৬
Shares
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলের গুলশান কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়াও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী এই বৈঠকে চূড়ান্ত করা হতে পারে। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।