সিলেট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান-৯ (এসআরবি) এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর চৌধুরী বলেছেন, চলমান শারদীয় দূর্গাপূজায় কোন ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। এসআরবি সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
তিনি বলেন, আগামী বিজয়া দশমীতে বিশেষ নজরদারীতে থাকবে এসআরবি। কোন ধরনের গুজব না নাশকতার খবর পেলে এসআরবি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখা আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশাকরি সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো।
তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের পূজামন্ডাপ পরিদর্শণ শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
এসময় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ্য স্বামী বেদময়ানন্দ ও এসআরবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাজমিনুর চৌধুরী আরও বলেন, পূজার নিরাপত্তায় ব্যাটালিয়ানের ৪ শতাধিক সদস্য কাজ করে আসছে। তিনি বলেন যে কোন ধরনের নাশকার খবর পেলে আমাদের বোম ডিস্পেজেল টিম প্রস্তুত রয়েছে।


